প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীগণ,

শতদল হাই স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিদ্যালয় শিক্ষা, নৈতিকতা ও উন্নত মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবজীবনের জন্য প্রস্তুত করা। বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা অতুলনীয়।

আমি আশা করি শিক্ষক অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় শত দল হাই স্কুল আরো এগিয়ে যাবে এবং ভবিষ্যতে শিক্ষার মান বজায় রেখে গৌরবময় অবস্থান ধরে রাখবে।

সভাপতি
ম্যানেজিং কমিটি
শতদল হাই স্কুল