সহকারী প্রধান শিক্ষকের বানী
সন্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রিয় শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা,
শতদল হাই স্কুল কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার যেখানে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে।
আমাদের বিদ্যালয়ে প্রি-প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে এখানে ৩০ জন শিক্ষক ও কর্মচারী দায়িত্ব পালন করছেন এবং ৭০০ জন শিক্ষার্থী জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গঠনে নিয়োজিত রয়েছে। আমরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নই; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক, ক্রীড়া, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করি।
আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদেরকে সত্, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আধুনিক শিক্ষার চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা প্রযুক্তি নির্ভর পাঠদান ব্যবস্থা, নৈতিক শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি।
এই ওয়েবসাইটটি আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের সকল সদস্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য, নোটিশ, পরীক্ষার সময়সূচি ও ফলাফল নিয়মিত প্রকাশ করা হবে, যা সকলের জন্য সহজে তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করবে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। আসুন, আমরা একসাথে কাজ করে শতদল হাই স্কুলকে শিক্ষার এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলি।
শুভেচ্ছান্তে,
পরেশ বাড়ৈ , এম এ, গনিত
সহকারী প্রধান শিক্ষক
শতদল হাই স্কুল
